যতই কামাও অর্থ কড়ি যতই কামাও ধন
স্ত্রী সন্তান ভাই বোনকে ভাবছো আপনজন
কেউ হবেনা তোমার সাথী
কেউ দেবেনা আলো বাতি
প্রাণটা যখন উড়াল দেবে এই দেহটা ছাড়ি
দিনের শেষে খালি হাতেই ফিরতে হবে বাড়ি।।
ঘরের বাহির কইরা দিবে মরনেরই সাথে সাথ
কেউ রবেনা লাশের পাশে আসে যদি নিশি রাত
মার্কিন কাপড় দিয়া
সাজাইয়া যাবে নিয়া
তোমার জন্য সদা রেডি কাঠের একখান গাড়ি
দিনের শেষে খালি হাতেই ফিরতে হবে বাড়ি।।
সাড়ে তিন হাত ঘরের ভেতর দেহটারে রাখিয়া
মড়াল বাশের চ্যালা দিয়া দেবে তারে ঢাকিয়া
তার উপরে দিয়া পাটি
মাটির উপর দেবে মাটি
সবাই যাবে বিদায় নিয়ে তোকে একা ছাড়ি
দিনের শেষে খালি হাতেই ফিরতে হবে বাড়ি।।
রাসুলের মহব্বতে মানিও কোরানের বিধান
বানাইয়োনা বন্ধু তোমার ইবলিশ শয়তান
ধরিওনা শেরেক পুজা
করিও নামাজ রোজা
মরনকালে থাকে যেন সুন্নতি দাড়ি
দিনের শেষে খালি হাতেই ফিরতে হবে বাড়ি।।
স্ত্রী সন্তান ভাই বোনকে ভাবছো আপনজন
কেউ হবেনা তোমার সাথী
কেউ দেবেনা আলো বাতি
প্রাণটা যখন উড়াল দেবে এই দেহটা ছাড়ি
দিনের শেষে খালি হাতেই ফিরতে হবে বাড়ি।।
ঘরের বাহির কইরা দিবে মরনেরই সাথে সাথ
কেউ রবেনা লাশের পাশে আসে যদি নিশি রাত
মার্কিন কাপড় দিয়া
সাজাইয়া যাবে নিয়া
তোমার জন্য সদা রেডি কাঠের একখান গাড়ি
দিনের শেষে খালি হাতেই ফিরতে হবে বাড়ি।।
সাড়ে তিন হাত ঘরের ভেতর দেহটারে রাখিয়া
মড়াল বাশের চ্যালা দিয়া দেবে তারে ঢাকিয়া
তার উপরে দিয়া পাটি
মাটির উপর দেবে মাটি
সবাই যাবে বিদায় নিয়ে তোকে একা ছাড়ি
দিনের শেষে খালি হাতেই ফিরতে হবে বাড়ি।।
রাসুলের মহব্বতে মানিও কোরানের বিধান
বানাইয়োনা বন্ধু তোমার ইবলিশ শয়তান
ধরিওনা শেরেক পুজা
করিও নামাজ রোজা
মরনকালে থাকে যেন সুন্নতি দাড়ি
দিনের শেষে খালি হাতেই ফিরতে হবে বাড়ি।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন