পৃথিবীর বয়স বাড়ে- জাকিরুল হক তালুকদার

পৃথিবীর বয়স বাড়ে;বাড়ে আমারও
হৃদয়ে বাড়ে আগুন;বাড়ে হাহাকারও
সুর্য্য ঢলে পড়ে;সন্ধ্যা আসে
দুঃখ গুলো মুচকি হাসে
বেঁচে আছি তবুও।


বুকে বাঁধা যন্ত্রণা স্ফুলিঙ্গ
সবাই পালায়;পালাও তুমিও
আমার দুঃখে কাঁদে;বৃক্ষ-মৎস্য-ভূমিও
কাঁদলেনা তুমি শুধু;কাঁদলেনা একটুকুও। 

..........................................................
০২ রা ফেব্রুয়ারি, ২০০৬ সকাল ৯:০৮

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন