চুলের রাজণীতি

কারো চুল লম্বা
কারো চুল খাটো
কারো চুল পাতলা
কারো আটোসাটো।

কারো চুল সরল
কারো চুল বাকা
কারো চুল খোকড়া
কারোবা তা ঝাকা।

চুল নিয়ে তাইতো
এতো টানাটানি
চুল নিয়ে তর্ক
করি হানাহানি।

সব কথার শেষে
এক কথা জানি
তালগাছ আমার
দরবার মানি!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন