বিরহে জ্বালাইসনা এ অন্তর - জাকিরুল হক তালুকদার

তোর লাগিয়া ছাড়লাম বাড়ি
তোর লাগিয়া ঘর
তোর লাগিয়া সব ভুলেছি
কেবা আপন পর
তবু আমি পাইলামনারে
মনটা কেন তর
প্রেম আগুনে সবই জ্বালাইস
জ্বালাইসনা অন্তর।।

তোর লাগিয়া পাড়ি দিলাম
দেশ ছাড়িয়া ভিন্ন দেশ
তোর কথাতেই সব হারালাম
তোরে যদি পাইগো শেষ
আমার আশায় গুড়ে বালি
কইলজা হইলো ফালি ফালি
কেনরে বন্ধু এতো কঠিন
রঙ্গিলা মন তর।।

তোরই হাতের নরম ছোয়ায়
রঙ্গিন প্রেমের নতুন ধোয়ায়
বাঁচার ছিল সাধ
এখন আমি কষ্টে থাকি
দুঃখগুলো চাইপা রাখি
সুখের আশা বাদ
এত দুঃখ কেমনে সইবো
দুঃখের জোয়াল কেমনে বইবো
দেহটা নয় মেশিন কোন
নয় কোন যন্তর।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন