এখানে জীবন- জাকিরুল হক তালুকদার

এখানে জীবন বড়ই কষ্টের
সবটাই আজ দখলে নষ্টের
চারিদিকে শব্দ মাতালের,
শরীর ভেঁজা ঘাম
পায়না ঈপ্সিত দাম
অট্টহাসি দাঁতালের।


তারই মাঝে কেউ কেউ
ডেকে উঠে ঘেউ ঘেউ
সকল শৃংখল ভেঙ্গে,
সকাল থেকে মধ্যরাত
বুকে রেখে বলিষ্ট হাত
বিদ্রোহের ব্যানার ঝুলায় অঙ্গে।


মানুষ মুক্তি চায়
কভূ কি পায়?
তবু মুক্তির স্বপ্ন দেখে,
ব্যথাতুর ব্যর্থ স্বজন
জীবনের করে নানা আয়োজন
আগামীর স্বপ্ন আঁকে। 

...................................
২০ শে জুলাই, ২০০৬ সকাল ১০:৩৮

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন