তোকেই দিব সব

মনের নদী পার হয়ে যাই
তোরই প্রেমের উঠানে
ভালবেসে টাননা কাছে
প্রেমের একটা ফোটা নে
আমার লাগি রাখনা মনে একটু অনূভব
ভালবেসে মনের দখল তোকেই দিব সব।।

নীল আকাশে পাখনা মেলে
চলনা উড়ি দুজন মিলে
হাটবো সাগর তীরে
তোর দুইখানি হাত ধরে
চল না করি রঙিন প্রেমের একটু কলরব।।

রৌদ্র ভেজা অবাক দুপুর
দেনা সুযোগ পড়াই নুপুর
তোরই পাশে দাড়াই আমি
দেখে তোকে হঠাৎ থামি
প্রেমের অংকে তুই হবি হর আমি হব লব।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন