মা আর বোনদের করছে যে ধর্ষন
অগুনিত আগুনের গোলা করে বর্ষন
আরাখান কেঁপে উঠে রাইফেল গর্জনে
রোহিংগা ছুটে চলে দেশ মাটি বর্জনে
ঘরহীন জনতা নাফে দেখো ভাসছে
আনন্দ জোয়ারে সুচি দেখো হাসছে
তার কাছে সব দেখো লাগে বড় বেশ
পৃথিবীর বুকে বলো এ কেমন দেশ।।
হায়েনার দল বসে ক্ষমতার তখতে
বার্মার মাটি ভিজে মানুষের রক্তে
মানবতা মরে গিয়ে পায়ে মাথা কুটছে
হায়েনারা সব দেখো অবিচারে লুটছে
অস্ত্রের কাছে দেখো সব ণীতি হলো শেষ
পৃথিবীর বুকে বলো এ কেমন দেশ।।
সন্ত্রাস নিধনে চুক্তিতে করে সই
বিশে^র মোড়লেরা আজ তবে গেল কই
দেখেনাকো হানাহানি দেখেনাকো ধ্বংস
তারাওকি আজ তবে হায়েনার অংশ
তা না হলে কেন তারা ভাবহীন-লেশ
পৃথিবীর বুকে বলো এ কেমন দেশ।।
বার্মার মাটি ভিজে মানুষের রক্তে
মানবতা মরে গিয়ে পায়ে মাথা কুটছে
হায়েনারা সব দেখো অবিচারে লুটছে
অস্ত্রের কাছে দেখো সব ণীতি হলো শেষ
পৃথিবীর বুকে বলো এ কেমন দেশ।।
সন্ত্রাস নিধনে চুক্তিতে করে সই
বিশে^র মোড়লেরা আজ তবে গেল কই
দেখেনাকো হানাহানি দেখেনাকো ধ্বংস
তারাওকি আজ তবে হায়েনার অংশ
তা না হলে কেন তারা ভাবহীন-লেশ
পৃথিবীর বুকে বলো এ কেমন দেশ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন