ওগো চাঁদ - জাকিরুল হক তালুকদার

ওগো চাঁদ তুমি জানো কি
তোমার মতো আমি আজ একাকী
দুজনায় জেগে থাকি নিশিতে
স্মৃতির দুঃখগুলো পুষিতে
তোমার আলোতে আলোকিত বিশ্ব
তাকে ভালবেসে আমি আজ নিঃস্ব
তবু কেউ বুঝে না রাত জাগা মানে কী
তোমার মতো আমি আজ একাকী
ওগো চাঁদ তুমি জানো কি
তোমার মত আজ আমি একাকী।।

কলংক দাগ নিয়ে তোমার আনাগোনা
তবু তুমি দাও কত আলো ছড়ায়ে
তার সাথে আমার খুব জানাশুনা
তবুওতো বেঁচে থাকি ব্যথা মালা জড়ায়ে
দুজনার দুঃখ ভুলাতে কভু কেউ দেয় দেখা কি
তোমার মতো আজ আমি একাকী
ওগো চাঁদ তুমি জানো কি
তোমার মতো আজ আমি একাকী।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন