পাগল বিষয়ক ছড়া- জাকিরুল হক তালুকদার

*
এই দুনিয়ার সবাই পাগল
ক্ষমতারই জন্যে
সবাই এখন ক্ষমতাকে
খুঁজছে হয়ে হন্যে।
*
প্রেম পাগলের স্বপ্ন জানি
গলির মোড়ে দাড়ানো
ধীরে ধীরে দুইখানি পা
প্রেমের পথে বাড়ানো।
*
মেয়ের প্রেমে পাগল হয়ে
মেয়ের পিছে ঘুরে
এমন পাগল ভূড়ি ভূড়ি
সারাটা দেশ জুড়ে।
*
পাগলরা হয়
সহজ সরল
আমাদের মত
নয়তো গরল।
*
বড় বড় নেতারা সব
পাগল যদি হন
আমরা তবে কেমন আছি
আপনি বুঝে কন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন