বলরে সখী বল - জাকিরুল হক তালুকদার

বুকের মাঝে কষ্টের পাহার
চোখের মাঝে জল
ভালবাসা এমন কেন
বলরে সখী বল।।

যত ব্যথা দুঃখ আসে
কথা ছিলো থাকবি পাশে
করলি কেন আমার সাথে
এমন নিঠুর ছল।।

কার বুকে আজ রাখিস মাথা
কার হাতেইবা হাত
আমার কিন্তু কাটে সখী
কষ্টে ভরা রাত।

নতুন স্বপ্ন নিয়া বুকে
আছিস হয়তো খুবই সুখে
আমি কিন্তু ভাল নাইরে
মরছি শুধু ধুকে ধুকে
কেউ দেয়না বাচার সাহস
কেউ দেয়না বল।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন