নদীর জলে সাগর ভিজে
চোখের জলে বুক
আমি ভিজি কষ্টে আমার
তোর যখন সুখ।।
আকাশ ভিজে তারার সাথে
পূর্ণিমার ঐ জোৎস্না রাতে
হাসি দিয়ে কেউ ভিজায়না
আমার মলীন মুখ।
পাখির ডাকে মূখরিত
শিশির ভেজা ভোর
লাল নীল স্বপ্ন থাকে
এখন বুকে তোর।
পারিস কি আর করতে স্মরণ
তোর লাগিয়াই আমার মরণ
দিবা নিশি বুকটা আমার
করে ধূক ধূক।
চোখের জলে বুক
আমি ভিজি কষ্টে আমার
তোর যখন সুখ।।
আকাশ ভিজে তারার সাথে
পূর্ণিমার ঐ জোৎস্না রাতে
হাসি দিয়ে কেউ ভিজায়না
আমার মলীন মুখ।
পাখির ডাকে মূখরিত
শিশির ভেজা ভোর
লাল নীল স্বপ্ন থাকে
এখন বুকে তোর।
পারিস কি আর করতে স্মরণ
তোর লাগিয়াই আমার মরণ
দিবা নিশি বুকটা আমার
করে ধূক ধূক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন