মনের দুঃখে ভুলে গিয়ে
চোখের সকল লাজ
ভালবাসার মৃত্যু দিবস
করছি পালন আজ।
ভালবাসার নিঠুর ছলে
দুচোখেরই করুণ জলে
পরিয়ে দিলি আমাকে তুই
দুঃখ ব্যথার সাজ।।
স্বপ্ন দিয়ে দুহাত ভরে
কেড়ে নিলি শেষে
কীবা এমন ভুলের জন্য
গেলাম আমি ফেসে।
এখন আমি দিনে রাতে
বসত করি দুঃখের সাথে
পাইনা খুজে সুখের তাবিজ
পাইনা সুখের তাজ।।
চোখের সকল লাজ
ভালবাসার মৃত্যু দিবস
করছি পালন আজ।
ভালবাসার নিঠুর ছলে
দুচোখেরই করুণ জলে
পরিয়ে দিলি আমাকে তুই
দুঃখ ব্যথার সাজ।।
স্বপ্ন দিয়ে দুহাত ভরে
কেড়ে নিলি শেষে
কীবা এমন ভুলের জন্য
গেলাম আমি ফেসে।
এখন আমি দিনে রাতে
বসত করি দুঃখের সাথে
পাইনা খুজে সুখের তাবিজ
পাইনা সুখের তাজ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন