তোমার জন্য - জাকিরুল হক তালুকদার

তোমার জন্য নীলাভ আকাশ
আকাশের জ্বলজ্বল তারা
আমার জন্য নেই কিছু
এ বুকে কষ্ট ছাড়া।।

তোমার জন্য বিশাল সাগর
সাগরের নীল জল ধারা
তোমার জন্য সবুজ মাটি
মাটির সুবাস মন কাড়া।।

তোমার জন্য পূর্ণিমার চাঁদ
চাঁদের জোৎস্না আলো
তোমার জন্য স্বপ্নীল  পৃথিবী
পৃথিবীর সব ভালো।

তোমার জন্য শতশত পাখি
আকাশে করে ডাকাডাকি
আমার আকাশে মেঘের ভেলা
উঠেনা কোন তাঁরা।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন